স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এ ঘোষণা দেন সংগঠনটির একাংশের সভাপতি মাসুদ কিবরিয়া। তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হচ্ছেন।
২৩টি কেন্দ্রীয় পদের মধ্যে এই প্যানেল আটটিতে প্রার্থী দিয়েছে। সাধারণ সম্পাদক (জিএস) পদে চারুকলা বিভাগের শিক্ষার্থী পরমা পারমিতা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই বিভাগের শিক্ষার্থী সানজিদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহ-সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে মেহেদি হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি, সহ-সম্পাদক পদে বিজয় মার্ডি এবং নির্বাহী সদস্য হিসেবে শাহিন শিকদার লড়বেন।
প্যানেল ঘোষণা অনুষ্ঠানে মাসুদ কিবরিয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্র ইউনিয়ন একটাই। বাকিরা পথভ্রষ্ট হয়ে নানা অপকর্মে জড়িত। আমরাই মূলধারার ছাত্র ইউনিয়ন এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সুমনের নেতৃত্বে কাজ করছি।’

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে