পাংশায় মহাসড়কে র্যাব পরিচয়ে পিকআপ ভ্যানের মুরগি ছিনতাইরাজবাড়ীর পাংশায় আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে পিকআপ ভ্যান থামিয়ে মুরগি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপুরে অজ্ঞাতনামা চৌদ্দজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন
থামছে না মাজারে হামলা, নিরাপত্তাহীনতায় পীর-আশেকানরারাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ মরদেহে পেট্রোল ছিটানো ব্যক্তি গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও মরদেহ উঠিয়ে পোড়ানোর ঘটনায় মরদেহে পেট্রোল ছিটানো ব্যক্তি নজরুল ইসলাম নজিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে।
নুরাল পাগলার দরবার কাণ্ড গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহাররাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ভাঙচুর, কবর লাশ তুলে পুড়িয়ে ফেলা ও এক ভক্ত নিহত হওয়ার ঘটনায় দায়িত্ব পালন নিয়ে বিতর্কের মুখে পড়েছে স্থানীয় গোয়ালন্দ ঘাট থানা।
নুরাল পাগলার দরবার কাণ্ডে ইমামসহ আরও দুজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় ৮ জন ও পুলিশের ওপর হামলা মামলায় ১৬ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২৩ কেজির এক ঢাঁই মাছ লাখ টাকায় বিক্রিবেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সহযোগীদের নিয়ে ট্রালারে পদ্মায় মাছ শিকারে যান জীবন হালদার। ভোর ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।
নুরাল পাগলার দরবার কাণ্ডভক্ত রাসেল হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার, স্বীকারোক্তি পাঁচজনেরনুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় নতুন দুজনসহ বুধবার দুপুর পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নুরাল পাগলার দরবার কাণ্ডদুই মামলায় আসামি সাত সহস্রাধিক, ‘প্রত্যক্ষ নির্দেশদাতা’সহ গ্রেপ্তার ১৮মাজারে হামলা ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পোড়ানো ও রাসেল মোল্লা হত্যার ‘প্রত্যক্ষ নির্দেশদাতা’ বলে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।
‘নুরাল পাগলা’র মাজারে হামলা: নিহতের বাবার হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার ১৮রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলায় তাঁর ভক্ত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করে গ
নুরাল পাগলার দরবার কাণ্ডে গ্রেপ্তার ১৪প্রশাসনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না: অতিরিক্ত ডিআইজিনুরাল পাগলার দরবারের হামলার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলাস্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার সাত, এলাকায় নেই নুরুল হকের পরিবারস্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার সাতজনের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী আমলী আদালতের তাঁদের উপস্থাপন করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও রিমান্ড আবেদন শুনানির তারিখ এখনো নির্ধারণ হয়নি।
ক্ষুব্ধ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসন ব্যর্থলাশ পোড়ানো নিন্দনীয় ও অগ্রহণযোগ্য: হেফাজতে ইসলামরাজবাড়ীতে লাশ পোড়ানোকে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দারাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে জামায়াত। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
রাজবাড়ীতে নুরাল পাগলার ‘দরবারে’ হামলার ঘটনায় একজন নিহতরাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার নুরালের কথিত ‘দরবারে’ হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রাজবাড়ীতে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় এনসিপির নিন্দা, বিচার দাবিরাজবাড়ীতে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা এবং তাঁর লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে এই ‘মব-সন্ত্রাসের’ বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিন্দাঘৃণা ও সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।