স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার নুরালের কথিত ‘দরবারে’ হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সংঘর্ষে আহত অবস্থায় উদ্ধার করে শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত রাসেল মোল্লা উপজেলার দেবগ্রাম জতুমিস্ত্রিপাড়ার মো. আজাদ মোল্লার ছেলে।
এছাড়াও এ ঘটনায় আহত আরও চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ও ট্রমা বিভাগে ভর্তি রয়েছেন। তাঁরা হলেন—রাহেলা বেগম (৩১), সিদ্দিক ফকির (২৯), আলমাস মোল্লা (৪৬) ও সাজ্জাদ মোল্লা (২১)।
নিহত রাসেল মোল্লার আত্মীয় সোহেল মোল্লা বলেন, নিহত রাসেল মোল্লা নুরাল পাগলার একজন ভক্ত ছিলেন। ঘটনার সময় তিনি ওই বাড়িতেই ছিলেন। ঘটনার সময় পিটুনিতে তাঁর মাথা ও হাত-পা থেঁতলে যায়। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
রাসেল মোল্লার মৃত্যুর বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হুমায়ুন কবিরের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর ঘিরে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনা শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংঘর্ষে রূপ নিয়েছে। এ সময় নুরালের কথিত ‘দরবারে’ আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে ‘বিক্ষুব্ধ জনতা’। সংঘর্ষে অন্তত অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছেন। এক পর্যায়ে নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার রাতে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়েছে, সরকার গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরা পাগলা নামেও পরিচিত, তাঁর কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায়। এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে