স্ট্রিম সংবাদদাতা

বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সহযোগীদের নিয়ে ট্রালারে পদ্মায় মাছ শিকারে যান জীবন হালদার। ভোর ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।
‘এত বড় মাছ দেখে প্রথমে ভাবছিলাম পাঙ্গাশ। পরে দেখি ঢাঁই মাছ। আমার বয়সে এত বড় ঢাঁই মাছ এই একটাই পেয়েছি। সেটা সর্বোচ্চ ১০-১২ কেজি হবে।’ এমনটাই বলছিলেন অশীতিপর মৎসজীবী জীবন হালদার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া চর কন্যেশন এলাকার পদ্মায় জাল ফেলে সাড়ে ২২ কেজি ওজনের ঢাঁই মাছটি ধরেন স্থানীয় এই মৎস্যজীবী। পরে সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খাঁর মৎস্য আড়তে নিয়ে গেলে ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে ঢাঁই মাছটি কিনেন আড়তের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান। তিনি বলেন, সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারের আনোয়ার খাঁর মৎস্য আড়তে মাছটি তোলা হয়। ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন তিনি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা দরে কিনতে রাজি হন। তাঁর কাছে মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
মাছ বিষয়ক বিভিন্ন জার্নাল থেকে জানা গেছে, ক্যাটফিস জাতীয় ঢাঁই একটি বিপন্ন প্রজাতির মাছ। কোথাও এটি শিলং নামেও পরিচিত। এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে।
গোয়ালন্দ সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ঢাঁই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছের একটি। এখন সচারাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। ঢাঁই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে বাজারে ঢাঁই মাছের দাম অনেক বেশি। নদী দূষণের ফলে ঢাঁই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাঁই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।’

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে