স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ মামলায় মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- গোয়ালন্দের ফকিরপাড়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯), জুড়ান মোল্লা পাড়ার আব্দুল মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), আদর্শগ্রামের ছালামের ছেলে বিল্লু ও ফরিদপুর জেলার দীঘিরচর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে যায়, কিছু দিন আগে মৃত্যু হয় নুরাল পাগলের। এরপর তাঁকে সমতল থেকে কয়েক ফুট উচুঁতে কবর দেওয়া হয়। এসব ঘটনাকে ‘শরীয়া পরিপন্থী’ বলে অভিযোগ করে আসছিল ‘স্থানীয় জনতা’। শুক্রবার জুমার নামাজ শেষে গোয়ালন্দ বাজার শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে বিক্ষোভের আয়োজন করেন তাঁরা। বিক্ষোভ চলাকালে একদল উত্তজিত লোক সেখানে লাঠি, শাবল ও হাতুড়ি নিয়ে হাজির হন। তাঁরা মিছিল নিয়ে নুরাল পাগলের বাড়ির দিকে অগ্রসর হন।
এ সময় পুলিশের দুটি পিকআপ গাড়ি ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মিছিল থেকে নুরুল পাগলের ‘দরবারে’ হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে নুরাল পাগলের ভক্তদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ-এর ঘটনা ঘটে। এক পর্যায়ে নুরাল পাগলের লাশ কবর থেকে উঠিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে