ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা: সাজার পর বিদিশা সিদ্দিক কারাগারেফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।২৬ আগস্ট ২০২৬
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তারসাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।২৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর এপিএস সেজে প্রতারণা, গ্রেপ্তার যুবক রিমান্ডপ্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।২৪ আগস্ট ২০২৬
রাশিয়ার পক্ষে ‘যুদ্ধে’ যাওয়া রাজনকে ফেরতচাকরির কথা বলে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য দেশটিতে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাঁকে দেশে ফেরার উড়োজাহাজে তুলে দেওয়া হয়। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।২২ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২ সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।২১ আগস্ট ২০২৬
সুনামগঞ্জ থেকে লিবিয়া, দালালের খপ্পরে নিঃস্ব হয়ে ফিরলেন ৬৬ জনগত দুই মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের ৬৬ জন অভিবাসনপ্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন তারা। আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন দেশ ঘুরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে উন্নত জীবনের পরিবর্তে অত্যাচার ও নির্যাতনের শিকার হন। ২১ আগস্ট ২০২৬
সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রশিক্ষণ, সনদ নিয়ে অনিশ্চয়তাপঞ্চগড় সরকারি প্রকল্পের নাম ও লোগো ব্যবহারে করে প্রতারণার অভিযোগ উঠেছে স্কিল ডেভেলপমেন্ট একাডেমি নামে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রশিক্ষণ শেষ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই প্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী।২০ আগস্ট ২০২৬
পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪চট্টগ্রামে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফ আলী খান (৩৬), নিশান (৩৬), আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও আব্দুর রহম১৭ আগস্ট ২০২৬
তিন চীনা নাগরিকসহ অনলাইন জুয়া চক্রের গ্রেপ্তার ৪রাজধানীর ভাটারা থেকে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ অনলাইন জুয়ার প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন চীনা নাগরিক। তারা হলেন, লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।০২ আগস্ট ২০২৬
লিথুয়ানিয়ার নামে নেপাল, সাহাবের জালে শেষ ৬ যুবকের স্বপ্নসাহাব উদ্দিনের জালে দুদফা নেপালে গিয়েও ইউরোপের স্বপ্নপূরণ হয়নি যুবকদের। এমনকি টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও, দিনের পর দিন টালবাহানা করছেন। পরে ভুক্তভোগীদের অন্যতম নোয়াখালীর চাটখিলের বাসিন্দা নজরুল ইসলাম শুভ গত ২৩ জুন রাজধানীর পল্টন থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।২০ জুলাই ২০২৬
নাম-লোগো ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্ক করল এডিবিএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়ে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছে সংস্থাটি।২০ জুলাই ২০২৬