স্ট্রিম প্রতিবেদক

ব্ল্যাকমেইল করে দুই সাংবাদিকের কাছ থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে দুই নারীসহ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামি জানান, গত ১১ জানুয়ারি চট্টগ্রামের দু’জন সাংবাদিক রাজধানীতে আসেন। রাজারবাগে নামার পর বনশ্রী যেতে তারা একটা সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তবে কিছুক্ষণ চলার পর গাড়ি নষ্ট হয়েছে জানিয়ে নেমে ঠিক করা শুরু করেন চালক। ওই সময় ২-৩ জন এসে দুই সাংবাদিককে চোখ বেঁধে ভিন্ন একটা জায়গায় নিয়ে যায়। সেখানে কয়েকজন নারীর সঙ্গে আপত্তিকর কিছু ছবি তুলে অর্থের জন্য মারধর শুরু করে দলটি।
আহসান উদ্দীন আরও জানান, ব্ল্যাকমেইল করে দুই সাংবাদিকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও বিকাশের মাধ্যমে মোট ৫ লাখ ৩১ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তাদের রাজধানীর ডেমরা এলাকায় ছেড়ে দেওয়া হয়।
এই উপ-কমিশনার বলেন, ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে ঘটনাটি যাত্রাবাড়ীর বলে জানা যায়। পরে তদন্তে একই এলাকায় আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এরপর পুরো চক্রকে ধরা হয়।
গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা হয়েছে জানিয়ে আহসান উদ্দীন বলেন, ‘চক্রটি মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে। এর মধ্যে রয়েছে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে চ্যাটিং। কিছুদিন কথা বলে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে মারধর করে ছবি তুলে পরে ব্ল্যাকমেইল করে। এই চক্রের একেকজন একেক লেয়ারে কাজ করে। একজন ধরে নিয়ে যায়, আরেকজন বেঁধে রাখে, আবার অন্য একজন টাকা তোলে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে