মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের আমদানির ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। যা চীনের ওপর আরোপিত শুল্কের তুলনায় ২০ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।