স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ বা তারও কম করার চেষ্টা করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনও চলমান। তাই সরকার শুল্ক কমার সম্ভাবনা দেখছে।
তবে এর কোনও নিশ্চয়তা নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এটার কোনও গ্যারান্টি নেই। কারণ এটা তো আর আমাদের ওপরে, মানে আমাদের সক্ষমতার ওপরে নির্ভর করে না। এটা যারা আমাদের ওপর এই শুল্ক আরোপ করেছেন, তাদের সিদ্ধান্ত। আমরা যা প্রয়োজন সবকিছু করব।’
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরে নানা আলাপ-আলোচনার মাধ্যমে এটি কমিয়ে ২০ শতাংশ করা হয়। গত ১ আগস্ট হোয়াইট হাউস এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
এ ছাড়া, দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’
আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১২ ঘণ্টা আগে
রমজানের আগে পর্যাপ্ত আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে প্রধান ভোগ্যপণ্যগুলোর দাম। খেজুর, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজে খুচরা পর্যায়ে এরই মধ্যে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১০০ টাকা। বন্দরে পণ্য খালাসে ধীরগতিতে সরবরাহ ঘাটতির নামে এসব পণ্যের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তীব্র প্রতিবাদের মুখে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নতুন সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে লাইসেন্স দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’ সরব হয়।
১৮ ঘণ্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
২১ ঘণ্টা আগে