মিরপুরে আগুন: নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তররাজধানীর মিরপুর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
বিমানবন্দরে আগুনের পর ৫ হাজার পুলিশ মোতায়েনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর পুরো এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাঁচ হাজার সদস্য ছাড়াও র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে বিমানবন্দর এলাকায়
বার্জার পেইন্টসের সিএফও সাজ্জাত রহিম গ্রেপ্তাররাজধানীর বনানী এলাকার ১৩ নং রোডের সি ব্লকের একটি বাসা থেকে বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাত রহিমকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শ্যামপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে গাড়িমিস্ত্রি খুনরাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে মো. সজিব হোসেন (৩৫) নামের এক গাড়িমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
নির্বাচনে পক্ষপাতদুষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনারঢাকা মমহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিপিএম-পিপিএম পদক পেলেন ৬ পুলিশগেল মে ও জুন মাসে সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগারিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে।
ফটো নিউজ /এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের ধাওয়ামূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জল কামান ব
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া-সাউন্ড গ্রেনেডমূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ রোববার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ।
মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় অ্যাম্বুলেন্স নিয়ে মালিক-চালকদের ভিড়মাসুদ মোল্লা নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটকের প্রতিবাদে অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স নিয়ে শেরেবাংলা নগর থানায় ভিড় করেছেন মালিক-চালকরা। তাদের অভিযোগ, আটককৃত অ্যাম্বুলেন্স চালক বিএনপির সমর্থক হলেও পুলিশ তাকে ‘আওয়ামী লীগ সমর্থক’ দাবি করে থানায় এনেছে।
পুলিশের বাধায় জাপার কর্মীসভা পন্ডের অভিযোগরাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
নরসিংদীতে বিএনপি নেতার ‘হুকুমেই’ পুলিশ কর্মকর্তার ওপর হামলানরসিংদী শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসাইনের ‘হুকুমেই’ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় করা মামলার এজাহারে এমনটা উল্লেখ করেছে পুলিশ। মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। হুকুমদাতা আলমগীর পৌর শহরের কয়েকটি স্থানে টোল আদায়ের ইজারা নিয়েছ
নর্থ সাউথ ইউনির্ভাসিটির শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, পাঠানো হয়েছে আদালতেধর্ম অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শির্ক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী।
জানা গেল হিলিতে ময়লার স্তূপে পড়ে থাকা সেই লাশের পরিচয়দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পরিত্যক্ত হাস্কিং মিলের আবর্জনার স্তূপে এক ব্যক্তির মরদেহ পড়েছিল। মৃত ব্যক্তি কে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। বিষয়টি নিয়ে অনেককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতেও দেখা গেছে। অবশেষে মৃত ব্যক্তির পরিচয় জানা গেল।
নরসিংদীতে চাঁদাবাজদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলানরসিংদী সদরের পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক দুই জনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বেনজীরের অর্থপাচার সিন্ডিকেটের ‘হোতা’ মার্কিন নাগরিক এনায়েত করিমতদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক আইজিপি বেনজীর সপরিবারে দেশ থেকে পালানোর পর দেশের বিভিন্ন ব্যাংকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং ২৮টি এফডিআর ভেঙে টাকা উত্তোলন করেছেন এনায়েত করিম।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ সদর দপ্তরসামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনীর মহাপরিদর্শকের বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে তোলা হয়েছেময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।