স্ট্রিম প্রতিবেদক

ধর্ম অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শির্ক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী।
রাজধানীর ভাটারা থানার ওসি রাকিবুল হাসান আজ রোববার (৫ অক্টোবর) এসব তথ্য জানান। তিনি স্ট্রিমকে বলেন, গতকাল শনিবার (৪ অক্টোবর) আনুমানিক রাত ২টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকায় কোরআন অবমাননা করলে স্থানীয় ছাত্ররা তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আহত অবস্থায় উদ্ধার করে দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ থানায় নিয়ে যায়।
ওসি রাকিবুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কথা শুন মনে হয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় এসআই হাসমত আলী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে হাজির করা হয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ‘নর্থ সাউথে পবিত্র কুরআন অবমানার ঘটনা আমাদের হৃদয়ে আঘাত করেছে। অবিলম্বে উক্ত ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনুন। একইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নেওয়ার চক্রান্ত করছে কিনা, তা খতিয়ে দেখুন।
এছাড়া এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অভিযুক্তর বাসার মালিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ওই শিক্ষার্থী মাদকাসক্ত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে