স্ট্রিম প্রতিবেদক

গেল মে ও জুন মাসে সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগারিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদের মধ্যে বিপিএম পদক পেয়েছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। পিপিএম পদক পাওয়া পাঁচজন হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সীগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল সুজন আলী।
পুলিশের সদস্যদের অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটি সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক কুচকাওয়াজে এই পদক দেওয়া হয় এবং পদকপ্রাপ্তদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। এই পদক ছাড়া আরও একটি সর্বোচ্চ সম্মাননা হলো রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে