সরকার আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত: সিইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক সংলাপ: ইসি সচিবআগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য চূড়ান্ত ও গেজেট প্রকাশিত আচরণবিধি হাতে পাওয়ার পর কমিশন এখন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
এ সপ্তাহেই ইসিতে নিবন্ধন পুনর্বিবেচনার আবেদন করবে আমজনতার দলশেষ পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করতে আবেদন করতে যাচ্ছে আমজনতার দল। গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আমজনতার দলের সদস্য সচিব কিছুটা সুস্থ অবস্থায় এলেই, এই সপ্তাহে নির্বাচন কমিশনে পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি কর্ণেল (অব) মিয়া মশিউজ্জামান।
অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুলঅতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। আজ (সোমবার) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
৬ দিন পর অনশন ভাঙলেন তারেক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিনির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’-এর নাম না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে থাকা দলটির সদস্যসচিব মো. তারেক রহমান অবশেষে অনশন ভেঙেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসির ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের বিধানসহ আচরণবিধি চূড়ান্ত, গেজেট হতে পারে এ সপ্তাহেইনির্বাচনে গুরুতর আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় প্রার্থিতা বাতিলের স্পষ্ট বিধান যুক্ত করেই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা ও সিসিটিভির হিসাব চেয়েছে নির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে দুই দফা নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে—জরাজীর্ণ ও সংস্কার প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর তালিকা সংগ্রহ এবং সিসিটিভি–সুবিধা রয়েছে এমন কেন্দ্রগুলোর হালনাগাদ হিসাব।
পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেল নির্বাচন কমিশনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রস্তাব অনুমোদন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫-এর সংশোধনী প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিনটি নতুন দলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপির দাবি উপেক্ষা করে ‘জোটেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান’ রেখে আরপিও সংশোধন করল সরকারনিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই অংশগ্রহণ করতে হবে—এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) অধ্যাদেশ জারি করেছে সরকার।
দুদক স্বপ্রণোদিত হয়ে হলফনামার মিথ্যা তথ্য যাচাই করবে না, ইসি পাঠালেই ব্যবস্থাআসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের অংশগ্রহণ ও প্রার্থীদের হলফনামা যাচাই নিয়ে প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীরা যদি হলফনামায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেন, তবুও দুদক স্বপ্রণোদিত হয়ে তা যাচাই করবে না।
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জননির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপিশাপলা কলিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করছে। আজ রোববার (২ নভেম্বর) দলটির প্রধান সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশআগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে: সরোয়ার তুষারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে। শাপলা হবে নৌকার বিকল্প।