জুলাই আন্দোলনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার: সাক্ষীরামপুরায় ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ এবং চাইনিজ রাইফেল দিয়ে হাঁটু গেড়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন পুলিশের দুই সদস্য।
‘১৩ নভেম্বর ঘিরে উদ্বেগের কিছু নেই’, পুলিশি অভিযানে ২৫ নেতাকর্মী গ্রেপ্তারসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সাইবার স্পেসের বিভিন্ন মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নানা পরিকল্পনায় ব্যস্ত থাকলেও, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর তা বাস্তবায়নের কোনো সক্ষমতা নেই বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগে শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করা নিয়ে ডিএমপির বক্তব্যরাজধানীর শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
স্বামীকে রক্তাক্ত দেখি, হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছোড়া হয়: আদালতে সাক্ষীগত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় শহীদ নাদিম মিজানকে হত্যা ও তাঁদের বাড়িতে হেলিকপ্টার থেকে টিয়ারশেল ছোড়ার ঘটনার বর্ণনা দিয়েছেন তাঁর স্ত্রী তাবাসসুম আকতার নিহা (২০)।
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপির কাছে নিরাপত্তা চেয়ে ইসির চিঠিআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির আড়াই হাজারের বেশি মামলারাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫০৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রাজধানীতে ঝটিকা মিছিল: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তাররাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সড়ক দুর্ঘটনা রোধে গতিসীমা মেনে গাড়ি চালানোর পরামর্শগতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিল্লুর রহমান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
নির্বাচনে পক্ষপাতদুষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনারঢাকা মমহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধআগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ আশপাশের বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৪৪রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে 'কার্যক্রম নিষিদ্ধ' আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বসুন্ধরা সিটির সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন আটকরাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ২৫ জনকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার সদস্যরা।
সিটিটিসির বম্ব ডিসপোজাল টিমকে প্রশিক্ষণ দিলেন দুই মার্কিন প্রশিক্ষকঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ম্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্স (এটিএ) পরিচালিত মেন্টরশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
অজ্ঞাত শিশুর অভিভাবক খুঁজছে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারঅজ্ঞাত এক শিশু পাওয়া গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গুলশান থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় অজ্ঞাত শিশুটিকে রাস্তায় কান্নারত অবস্থায় পেয়ে গুলশান থানা পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এরপর থেকে শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজছে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার।
আদাবরে রিপন হত্যা মামলার প্রধান আসামি ‘বেলচা মনির’সহ গ্রেপ্তার ৫রাজধানীর আদাবর-১০-এ চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামি ‘বেলচা মনির’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)।