স্ট্রিম মাল্টিমিডিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসি সচিবালয়ের উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালামের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে কিছু দুস্কৃতিকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।
ইসির চিঠিতে আরও বলা হয়, ‘নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় ভবনটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিধায় উক্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশেপাশে নিরাপত্তা টহল জোরদার করার ব্যবস্থা নেওয়া জরুরী বলে প্রতীয়মান হয়।’
এই অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরী ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে অনুরোধ জানায় ইসি।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে