স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো—তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ এবং মঙ্গলবার (৭ অক্টোবর) ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেফতার তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে। এসময় কৌশলে ওই বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়।
ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা থেকে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে। এ নিয়ে ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়।
উল্লেখ্য, তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে আটক হয়। সবুজবাগ থানা আসামিদের আদালতে পাঠায়।
পরে ওই আসামিদের ধানমন্ডি মডেল থানার মামলায় আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাতে জেসমিনকে একটি পার্সসহ মিরপুর রোডের ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলো বলে জানায় পুলিশ।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে