স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ম্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্স (এটিএ) পরিচালিত মেন্টরশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সম্পন্ন হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিএ পরিচালিত সবচেয়ে উন্নত প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম এই প্রশিক্ষণ বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সক্ষমতা ও কার্যকারিতা বহুগুণ বেড়েছে। কেবল ব্যবহারিক দক্ষতাই নয়, তাত্ত্বিক জ্ঞানও এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণটি পরিচালনা করেছেন দুইজন অভিজ্ঞ মার্কিন প্রশিক্ষক।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে