জামায়াতের পিআর পদ্ধতি থেকে সাত দফা: রাজনীতির নতুন মেরুকরণ?এই ফিরে আসাকে মনে করা হচ্ছে জামায়াতের নতুনভাবে গুছিয়ে তোলার চেষ্টা এবং নতুন রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত। সমাবেশটি ছিল জামায়াতের ‘পুনর্জন্ম’—যেখানে তারা একদিকে সাত দফার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা দেয়, অন্যদিকে দুর্নীতিবিরোধী রাজনীতির অঙ্গীকার করে নিজেদের ‘আদর্শিক ইসলামি গণদল’ হিসেবে গড়তে চায়।
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুলজামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার সাংবাদিকদের জানান, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাঁকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।
জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপির অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশাসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। কিন্তু এই সমাবেশে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জামায়াতের একসময়ের জোটসঙ্গী বিএনপি।
দুইবার লুটিয়ে পড়েও বক্তৃতা চালিয়ে গেলেন জামায়াত আমিরবক্তব্য শুরুর আট মিনিটের মাথায় মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও বক্তৃতা শুরু করেন তিনি। কিন্তু আবারও এক মিনিটের ভেতর মঞ্চে লুটিয়ে পড়েন। পরে সেখানে বসেই বক্তব্য শেষ করেন ৬৬ বছর বয়সী এই নেতা।
জাতীয় সমাবেশে আবদুল্লাহ তাহেরযারা সংস্কার চায় না তাদের মতলব আছেযারা সংস্কার চান না তাদের তাদের মতলব আছে। সংস্কার নিয়ে কথা হলেই সবাই বলেন সংস্কার মানেন কিন্তু মিটিংয়ে বসলেই তাঁরা মানেন না। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বক্তব্য দিয়েছেন।
ইসলামপন্থীদের এক ব্যালটে নির্বাচনে দেখতে চাই: খেলাফত আন্দোলনের নায়েবে আমিরআগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে একটি ব্যালটে সব ইসলামি দলকে নির্বাচনে দেখতে চান বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। আজ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মাওলানা মুজিবুর রহমান হামিদি এ কথা বলেন।
জামায়াতের ট্রেন ভাড়া নিয়ে বিতর্ক কেন, আসলে কী ঘটেছেসারাদেশের নেতাকর্মীরা যাতে নির্বিঘ্নে রাজধানীতে আসতে পারেন এ জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এই ৪ ট্রেন ভাড়া করতে খরচ হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। এছাড়াও ১০ হাজারের বেশি যাত্রীবাহী বাস বুকিং করা হয়েছে দলটির পক্ষ থেকে।
দেখা থেকে লেখা: সমাবেশের সকালসকালে ঘুম ভাঙল আম্মার ফোনে। চোখ খুলে দেয়ালে দেখলাম ১০টার কাঁটা পার হয়ে গেছে। রাতে বৃষ্টি হয়েছে বোঝা গেলো বারান্দার তার থেকে তোয়ালে নিতে গিয়ে। জুতার ফিতা বেঁধে নেমে পড়লাম নয়াটোলার ছোট্ট ভাড়াবাসা থেকে। গন্তব্য কারওয়ানবাজার।
জামায়াতের জনসভায় সাদিক কায়েমসাত দফা বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবেবাংলাদেশ প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। আজ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জনসভায় সাদিক কায়েম এ আহ্বান জানান।
সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী লেনে যানজট, ফাঁকা অন্য পাশবাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। পাশাপাশি মেট্রোরেলেও অতিরিক্ত ভিড় রয়েছে।
জামায়াতের সমাবেশ মঞ্চে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরাজোহরের নামাজের বিরতি দিয়ে বেলা দুইটায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা গেছে।
জামায়াতের মহাসমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীদের ঢলমিছিলে অনেকের মাথায় বাঁধা ছিল কাপড়, অনেকের পরনে ছিল দলের প্রতীক দাঁড়িপাল্লা খচিত টি-শার্ট। কেউ কেউ বহন করছিলেন দলের পতাকা, কেউ কেউ বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা হাতেও এসেছিলেন। নেতাদের দাবি, দলটির ৭ দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এই সমাবেশের আয়োজন।
সমাবেশে আসার সময় সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াত আমিরসহ ২ জনঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশগামী একটি বাস ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১০ জন।
৩১০ মাইক, ৬ হাজার স্বেচ্ছাসেবী আর কী থাকছে জামায়াতের সমাবেশেসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য দুর্ভোগের জন্য সংবাদ সম্মেলন থেকে নগরবাসীর কাছে আগাম ক্ষমা প্রার্থনা করে দলটি। দুর্ভোগের বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তারা নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।
জামায়াতের সঙ্গে ইসলামি দলগুলোর জোটঐক্যের তোড়জোড়ের মধ্যে দৃশ্যমান আদর্শিক বিভেদসমাবেশে বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ পরস্পর ঐক্য গড়ার গুরুত্ব তুলে ধরবেন। যেসব ইসলামপন্থী দল কখনো জামায়াতের সঙ্গে একছাতার নিচে আসেনি তারাও সমাবেশে আমন্ত্রণ পেয়েছে।
সাত দফা দাবিতে শনিবার জাতীয় সমাবেশসংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: জামায়াতসমাবেশের মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন আপাতত বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাআওয়ামী লীগের শাস্তির দাবি গণঅধিকার পরিষদ ও জামায়েতে ইসলামীরগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ।