স্ট্রিম প্রতিবেদক

আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে একটি ব্যালটে সব ইসলামি দলকে নির্বাচনে দেখতে চান বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি।
আজ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মাওলানা মুজিবুর রহমান হামিদি এ কথা বলেন।
মুজিবুর রহমান হামিদি বলেন, ‘দেশের মানুষ আর তাগুতি শক্তির শাসন দেখতে চায় না। ইসলামি রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও কুরআনের বাংলাদেশ। যারা বলে কুরআনের সঙ্গে রাষ্ট্রব্যবস্থার কোনো সম্পর্ক নেই, আগামী নির্বাচনে তাদের বয়কট করতে হবে। তাই আগামী নির্বাচনে একটি ব্যালট দেখতে চাই, যেখানে ভোট দিয়ে মানুষ ইসলামকে বিজয়ী করবে।’
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খেলাফত আন্দোলন আমিরের
কোনো শাসকই জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ) প্রধান আমিরে শরিয়ত মাওলানা আবু জাফর কাসেমি বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এবং ইসলামি হুকুমত কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাব ইনশা আল্লাহ। হজরত হাফেজ্জি হুজুর ঐক্যের একটি নীতি দিয়েছিলেন, ‘এক হও নেক হও’ বলে। ইসলামি দলগুলোর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাব, আমরা পেছনের সকল মতভেদ ভুলে গিয়ে সকল এখতেলাফ ভুলে গিয়ে ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশা আল্লাহ।’ প্রতিটি নির্বাচনী এলাকায় একক ইসলামি প্রার্থী দেওয়ার আহ্বানও জানান তিনি।
রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ: ড. ফয়জুল হক
জামায়াতের সমাবেশে সাবেক বিএনপি নেতা ড. ফয়জুল হক বলেছেন, ‘আগামীর বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না।’ ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের আমলে নিহত জামায়াত নেতাদের রক্তের জবাব দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘নতুন করে নাটক শুরু করেছে অনেকে। “রাজাকার” ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারাই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামি ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
প্রসঙ্গত, গত ১২ জুলাই দুপুরে নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন ড. ফয়জুল হক। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে