স্ট্রিম প্রতিবেদক

ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশগামী একটি বাস ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১০ জন।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের কাছে খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২)। তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তিনি চালনা পৌরসভার মৃত শহর আলীর ছেলে।
এ দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির নাম মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে মৃত্যুবরণ করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। যাত্রাপথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন তাঁরা।

এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ ও অন্যেরা। ঠিক তখনই পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন।
দুর্ঘটনার পর রয়্যাল পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত মো. আমানত শেখ, মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে