খাগড়াছড়িতে এনসিপির পর এবার বিএনপিতে যোগ দিলেন জাপার নেতাকর্মীরাজাপা নেতাকর্মীরা জানান, খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড এবং ধানের শীষের প্রতি সাধারণ মানুষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারসহ বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
ইসিকে ‘যেখানে মব সেখানে প্রতিরোধ’ নীতিতে চলার আহ্বান জাপা মহাসচিবেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যেখানে মব, সেখানেই প্রতিরোধ’ নীতিতে নির্বাচন কমিশনকে (ইসি) চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে।
জাতীয় পার্টির চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির বিভিন্ন আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনার হুঁশিয়ারি জাপারনির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদারনির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করার অভিযোগ তুলে সরে দাঁড়ালেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) মুখপাত্র ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
২৪৩ আসনে প্রার্থী দিলেন জিএম কাদের, চারজন আনিসুলেরত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৩ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে দলটির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আনিসুলের বাসভবনে হামলার নিন্দা জাপার একাংশেরজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ।
১৮ দলের নতুন জোট, নেতৃত্বে মঞ্জু-আনিসুলআনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ১৮ দলীয় নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের এই জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জুকে এবং আনিসুলকে করা হয়েছে চেয়ারম্যান।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির গভীর উদ্বেগ, আশু রোগমুক্তি কামনাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি (একাংশ)।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুটোই গণতন্ত্র হত্যাকারী: রিজভীআওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুই দলই গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ দেশের গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছিল।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জিএম কাদেরেরজাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জাপায় অন্তর্দ্বন্দ্ব: আদালতের রায় ছাড়া পদক্ষেপ নেবে না ইসিজাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, দলটির অপর অংশের আয়োজিত দশম জাতীয় সম্মেলন সংক্রান্ত আবেদন নিয়ে কোনো করণীয় নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এখন কোন শস্য ফলাতে চায়?অভ্যন্তরীণ কোন্দলে তিন ভাগে বিভক্ত হয়ে পড়া জাতীয় পার্টি এখন নিজেদের প্রতীক “লাঙ্গল” নিয়েই টানাটানিতে ব্যস্ত। এই ভাঙ্গন কেবল নেতৃত্বের সংঘাত নয়, বরং দলটির দীর্ঘদিনের আদর্শিক সংকট এবং রাজনৈতিক কৌশলের অবশ্যম্ভাবী পরিণতি। প্রশ্ন উঠেছে, জাতীয় পার্টির এই লাঙ্গল আগামী দিনে আসলে কোন শস্য ফলাতে চায়?
‘লাঙ্গল’ প্রতীক নিয়ে জাপার ৩ পক্ষে টানাটানি, গড়াতে পারে আদালতেঅভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত জাতীয় পার্টিতে (জাপা) এবার দলের নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে শুরু হয়েছে টানাটানি। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রধান নির্বাচন কমিশনারও (সিইসি) নিশ্চিত নন লাঙলের আসল মালিক ভেঙে যাওয়া জাপার তিন উপদলের মধ্যে কোন পক্ষ।
ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর ছিল জাতীয় পার্টি: আখতার হোসেনজাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর’ আখ্যায়িত করে, দলটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে সংসদ ক্ষণস্থায়ী হবে : জাতীয় পার্টিনির্বাচন অংশগ্রহণমূলক না হলে বা কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে সেই নির্বাচনের ফলে গঠিত সরকার বা সংসদ ক্ষণস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (একাংশ)-এর মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
পুলিশের বাধায় জাপার কর্মীসভা পন্ডের অভিযোগরাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।