স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীসহ ৬১ জন বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে পদে থাকা একাধিক জাপা নেতা রয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর কয়েকজন সমর্থক রয়েছেন বলেও জানা গেছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জেলা সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়ার কলাবাগান এলাকার বাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পার্টি ও জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন– দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজ প্রমুখ।
এ সময় জাপা নেতাকর্মীরা জানান, খাগড়াছড়িতে উন্নয়ন কর্মকাণ্ড এবং ধানের শীষের প্রতি সাধারণ মানুষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারসহ বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
এর আগে ৫ জানুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি জেলার তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এনসিপির খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ওই দিনও আবদুল ওয়াদুদ ভূঁইয়া তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। পরে বিপ্লব ত্রিপুরাসহ চার নেতা নিরূপণ চাকমা, অমরধন চাকমা ও আব্দুর রহমান ছায়াদকে বহিষ্কার করে এনসিপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে