স্মৃতিসৌধে জাপা-ছাত্রশক্তির নেতাকর্মীদের ‘হাতাহাতি’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।২৬ মার্চ ২০২৬
সাক্ষাৎকারে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীনির্বাচনে জাতীয় পার্টির ওপর অবিচার করা হয়েছেজাতীয় পার্টির শক্ত ঘাঁটিগুলোতেও আমাদের প্রার্থীদের তৃতীয় স্থানে নামিয়ে আনা হয়েছে। এমনকি দু-এক জায়গায় জামানত বাজেয়াপ্ত করানো হয়েছে। অসংখ্য কেন্দ্রে জাপার জিরো বা সিঙ্গেল ডিজিট ভোট দেখানোটা পুরোপুরি অস্বাভাবিক। আমি মনে করি, এটি জাপাকে শূন্য আসন এবং ১%-এর কম ভোটে নামিয়ে আনার একটি কেন্দ্রীয় ব্লুপ্রিন্ট।০৫ মার্চ ২০২৬
তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন জিএম কাদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।১৬ ফেব্রুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার কাছে জামানত খোয়া জাপার শামীম হায়দারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।১৩ ফেব্রুয়ারি ২০২৬
‘গ্রেপ্তারের হুমকিতে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী‘গ্রেপ্তারের হুমকির’ মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা। আজ রোববার সরাইল প্রেস ক্লাবে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান তিনি। তবে কারা তাঁকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, তা উল্লেখ করা হয়নি।০৮ ফেব্রুয়ারি ২০২৬
সারিয়াকান্দিতে কেন্দ্রীয় সদস্যসহ জাপার ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতেজাপা ত্যাগ করা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, ‘বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তার সবই বিএনপির নেতৃত্বে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে, ইনশাল্লাহ। তাই উপজেলা ও পৌর কমিটির নেতাসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার০৮ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরাঞ্চলে জাতীয় পার্টির ‘নির্বাচনী মিথ’ তছনছভোটের রাজনীতিতে উত্তরাঞ্চল আর জাতীয় পার্টি (জাপা) সমার্থক। ১৯৯১ সালের পর প্রায় প্রতিটি সংসদ নির্বাচনে দলটির জয়ী মোট আসনের অর্ধেক এখানকার। দিন বদলেছে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভেঙে যেতে বসেছে তাদের নিয়ে তৈরি ‘নির্বাচনী মিথ’।০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি গত ১৬ মাস জাপাকে আশ্রয় দিয়েছে: এনসিপির অভিযোগবিএনপি গত ১৬ মাস জাতীয় পার্টিকে (জাপা) আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন দলটির নেতারা।০৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে ‘থেকেও নেই’ জাতীয় পার্টিকাগজে-কলমে প্রার্থী ১৯৬ আসনে। বাস্তবে মাঠে জাতীয় পার্টির (এরশাদ) হাতেগোনা কয়েকজন। তাও নেই কেউ আলোচনায়। ভোটাররা পর্যন্ত চেনেন না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচন ও সরকারের দীর্ঘদিনের ‘বিশ্বস্ত সঙ্গী’ জাতীয় পার্টি কার্যত ভোটে অদৃশ্য।০২ ফেব্রুয়ারি ২০২৬
কৃষক প্রজা পার্টি থেকে এনসিপিইতিহাসের নানা বাঁকে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রথম নির্বাচনী ইশতেহারে কী ছিলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার প্রকাশ করেছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ওঠে আসা দলটি এই ইশতেহারকে বলছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।৩০ জানুয়ারি ২০২৬
জাপাসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে জুলাই ঐক্যজাতীয় পার্টিসহ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।২৭ জানুয়ারি ২০২৬