স্ট্রিম সংবাদদাতা

‘গ্রেপ্তারের হুমকির’ মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সরাইল প্রেস ক্লাবে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান তিনি। তবে কারা তাঁকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, তা উল্লেখ করা হয়নি।
জিয়াউল হক মৃধার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি)। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে করা তিনটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাসির খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক উল্লেখ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘রাজনৈতিক স্বার্থ’ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে তিনটি মামলায় আসামি করা হয়েছে। এর কারণে নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছেন তিনি। যদিও ওই সব মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তিনি। এজাহারে উল্লিখিত সময়ে তিনি এমপি ছিলেন না।
জিয়াউল মৃধার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন সংসদ নির্বাচনে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর থেকেই তাঁকে ও তাঁর নেতাকর্মীদের নানাভাবে ভয়-ভীতি ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না তিনি। এই অবস্থায় দলের নেতাকর্মীর সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন জিয়াউল মৃধা।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, ‘তিনি যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেটি আমাদের জানা নেই। এ বিষয়ে তিনি আমাদের কিছু জানাননি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে