স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দলটির প্রেস সেক্রেটারী শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে জিএম কাদেরের বরাত দিয়ে বলা হয়েছে, সারাদেশে আশঙ্কাজনকভাবে খুন-জখম ও রাহাজানির ঘটনা বাড়ছে। মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান পাওয়া গেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন সংবাদপত্রে এমন হত্যাকাণ্ডের খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।
জিএম কাদের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে