স্ট্রিম ডেস্ক

জীবনের শেষ অধ্যায়েও ভাষাসংগ্রামী আহমদ রফিক ভেবেছেন ভবিষ্যতের পাঠক, সাহিত্য ও সংস্কৃতির কথা। মৃত্যুর আগে নিজের সমস্ত লেখা, অমূল্য পান্ডুলিপি ও অর্জিত পুরস্কার ‘ভাষা সংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন’-এ দান করে গেছেন তিনি।
গতকাল ৩ অক্টোবর তাঁর মৃত্যুতে যেমন সমাপ্ত হলো এক প্রজন্মের সাহিত্য-যাত্রা, তেমনি শুরু হলো তাঁর সৃষ্টিকে নতুনভাবে ধারণ করার আরেক অধ্যায়।
আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ইসমাইল সাদী জানান, আহমদ রফিকের জীবদ্দশায় প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন তাঁর সমস্ত প্রকাশনার দায়-দায়িত্ব গ্রহণ করবে। তাঁর নথি, পান্ডুলিপি, স্মৃতি-সংবলিত বস্তু ও প্রাপ্ত সম্মাননা-ক্রেস্ট সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনে দেশ-বিদেশের জাদুঘর বা গবেষণাগারে এগুলো দান করতে পারবে।
ইসমাইল সাদী আরও বলেন, ফাউন্ডেশনের অনুমতি ছাড়া আহমদ রফিকের প্রকাশিত বা অপ্রকাশিত কোনো রচনা প্রকাশ, প্রচার বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যাবে না বলে তিনি আগেই জানিয়ে গেছেন। কপিরাইট আইনের বিধান অনুযায়ী, তাঁর মৃত্যুর পরবর্তী ৬০ বছর পর্যন্ত এই দায়িত্ব ফাউন্ডেশনই পালন করবে। নির্দেশনা ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রকাশক বা প্রতিষ্ঠানকে ফাউন্ডেশন আইনগত ব্যবস্থার আওতায় আনতে পারবে।
জীবদ্দশায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা হতো আহমদ রফিকের লিখিত অনুমোদনে। এখন তাঁর রেখে যাওয়া এই প্রতিষ্ঠানই হবে তাঁর সাহিত্যকর্মের অভিভাবক।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে