স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যদের রাতভর অবরুদ্ধ করে রাখেন তাঁর সমর্থক ও প্যানেলের অন্য প্রার্থীরা।
গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অচলাবস্থা চলে। নির্বাচনের মাত্র একদিন আগে এমন ঘটনায় উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী এবং জাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করে জাকসু নির্বাচন কমিশন। জাকসু গঠনতন্ত্রের ও ধারা অনুযায়ী নিয়মিত ছাত্র না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টে রিট করেন অমর্ত্য রায়। আদালত তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে অমর্ত্য রায়ের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেন।
নির্বাচনের মাত্র দুদিন আগে এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তাঁর প্রার্থিতা পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থীরা নির্বাচন কমিশনের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা উপাচার্য এবং নির্বাচন কমিশনের সদস্যদের সিনেট হলের ভেতরে আলোচনায় বসতে বাধ্য করেন।
আলোচনাকালে নির্বাচন কমিশনের সদস্যরা আদালতের রায়ের বিষয়ে নিজেদের অপারগতা প্রকাশ করেন। রাত ১১টার দিকে উপাচার্য কক্ষ থেকে বের হতে চাইলে আন্দোলনকারীরা দরজায় তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, অমর্ত্যের প্রার্থিতা বাতিলের আদেশটি অবৈধ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে এটি করেছে। তাঁদের দাবি, আদালতের কাছে ‘ব্যালট ছাপা হয়ে গেছে’—এমন অজুহাত দেখিয়ে অমর্ত্যের প্রার্থিতা বাতিল করানো হয়েছে।
অবরুদ্ধের কারণ সম্পর্কে জানতে চাইলে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এজিএস (নারী) পদপ্রার্থী শরণ এহসান স্ট্রিমকে বলেন, ‘নির্বাচনের মাত্র চার দিন আগে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন যা অন্যায্য এবং ষড়যন্ত্রমূলক। উপাচার্য সহ নির্বাচন কমিশন বিভিন্নরকমভাবে পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ-অপরিকল্পিত কাজের মধ্য দিয়ে জাকসু নির্বাচন পরিচালনা করতে উৎসাহী।’
শরণ এহসান আরও বলেন, ‘আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে এসেছি, আমরা ১১ তারিখেই জাকসু চাই এবং নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। জাকসু নিয়ে কোন ষড়যন্ত্র, পক্ষপাতিত্ব জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা মেনে নেবে না।’
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার স্ট্রিমকে এ প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনী ব্যালটে অমর্ত্যের নাম ছাপা ও আরও কিছু অভিযোগ নিয়ে শিক্ষার্থীরা আসে। আমরা বলেছি, এক জায়গায় আলোচনায় বসে জানাচ্ছি। কিন্তু তারা (শিক্ষার্থীরা) বলে ভেতরে থেকেই জানাতে হবে।’

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
২ ঘণ্টা আগে