স্ট্রিম প্রতিবেদক

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে পারব। এতে আমাদের প্রস্তুতি ও কার্যক্রমের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে।’
ইসি সচিব জানান, রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বৈঠকসহ তফসিলের আগে-পরে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতির ফর্দ অন্তর্ভুক্ত থাকবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিং নিয়ে আজ কিছু আলোচনা হয়েছে। আলাপ হয়েছে এর পদ্ধতি, প্রক্রিয়া এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে। বিষয়টি চূড়ান্ত হলে আমরা নিয়মিত ব্রিফ করব।’
পর্যবেক্ষক প্রসঙ্গে আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা চলছে। এছাড়া নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহে মাঠে কর্মকর্তাদের পাঠানো হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোট হলে ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
বর্তমান ইসি ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরকে নির্বাচনের সময় ধরে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করেছিল। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য ভোটের সময় নির্ধারণ হওয়ার পর সেই পরিকল্পনা নতুন সময়সূচি অনুযায়ী হালনাগাদ করা হচ্ছে।
২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
রোডম্যাপ চূড়ান্ত করতে ১৮ আগস্ট ইসিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ করা হবে।

সপ্তাহখানেকের ব্যবধানে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরে র্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ মুর্শিদা আকতার (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার মৃত আবুল বাশারের মেয়ে।
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৪৫৭ আসামির মধ্যে ২৯৩ জন এখনো পলাতক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা জানান আখতার হোসেন।
২ ঘণ্টা আগে
আগামী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ ও বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে