স্ট্রিম সংবাদদাতা

খুলনার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিদেশফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে পূর্ব রূপসার রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত সোহেল হাওলাদার (৪৫) রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। দেশে ফিরেছেন কিছু দিন আগে।
রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের মাঠে ছিলেন সোহেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, অহরহ হত্যাকাণ্ড, গোলাগুলি, বোমা হামলার ঘটনায় খুলনা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে সন্ধ্যা নামলেই কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে। চলতি বছর শুধু রূপসাতেই তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে