স্ট্রিম প্রতিবেদক

তিন দফা দাবি বাস্তবায়নে টানা আন্দোলন করছেন দেশের প্রকৌশল শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারা দেশে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন তাঁরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ে (বুয়েট) বেলা ১২টার দিকে গিয়ে দেখা গেছে, সেখানে প্রতিদিনের মতো কর্মব্যস্ততা নেই, চারদিকে শুনশান নীরবতা। ছাত্র-শিক্ষকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তাঁরা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেননি। যদিও আজ বৃহস্পতিবার বুয়েটে সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই তেমন কোনো ক্লাস-পরীক্ষা হওয়ার কথা ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরাও। চুয়েটের পানিসম্পদ প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি। তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয়। আজকের পরীক্ষাও আমরা বয়কট করেছি এবং শাটডাউন কর্মসূচি পালন করছি।’
স্ট্রিমের চট্টগ্রাম সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকেই চুয়েট ক্যাম্পাসে কোনো বিভাগেই ক্লাস বা পরীক্ষা হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা সংগঠিত অবস্থায় দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এর আগে গতকাল বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। সেখান থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা এবং চলমান আন্দোলনের বিষয়ে আরও বিস্তারিত জানানো হতে পারে।
দুপুর ১টার দিকে প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হক লিপু স্ট্রিমকে বলেন, ‘আজ সারা দেশে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। বিকেলে আমরা একটা সংবাদ সম্মেলন করবো। সেখানে আমরা বিস্তারিত জানাবো।’
পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘এখন একটা মিটিং শুরু হবে। আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নেবো। পরে জানানো হবে, আমাদের আন্দোলন কোন পথে এগোবে।’ আজ নতুন কর্মসূচি আসতে পারে বলেও ধারণা দেন তিনি।

কেমন কর্সসূচি আসতে পারে, জানতে চাইলে সাকিব বলেন, ‘জাস্টিসের জন্য মার্চ হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিটিং শেষে জানানো যাবে। তবে এই কর্মসূচি হওয়ার সম্ভাবনা বেশি’।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে