৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ২০ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর পাঁচটার কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয়। দেশটির অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অফিসের প্রধান ফাতুর রহমান জানিয়েছেন, ভূমিকম্পে ভবন ধসে দুই নিহত ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। অন্যদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্১৫ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু ২৫০ ছাড়িয়েছে, চলছে উদ্ধারকাজকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।১২ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, নিখোঁজ ২৭০০কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৭ জন। এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনে আটকা পড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।১১ আগস্ট ২০২৬
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত অন্তত ২০কলম্বিয়ার চোকো অঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে এই ভূমিকম্প আঘাত হানে।১০ আগস্ট ২০২৬
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যানভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাজউকের উদ্যোগে রাজধানীর ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার এক আলোচনা সভায় এসব কথা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।০৮ আগস্ট ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পদেড় মাসে সরানো গেছে মাত্র ১৬.৫% ধ্বংসস্তূপ, হিসাব নেই নিখোঁজেরভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এক মাস ১০ দিনে ৬ হাজার ১২৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি। সোমবার (৩ আগস্ট) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত অন্তত ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর আলজাজিরার।০৪ আগস্ট ২০২৬
সবার আগে ঢাকার প্রতিটি ভবনের ভূমিকম্প-টেস্ট বাধ্যতামূলক করা উচিত৭-৮ মাত্রার বড় ভূমিকম্প হলে ভবনের নিচে চাপা পড়ে ৮০ থেকে ৯০ শতাংশ মানুষেরই মৃত্যু হবে। ভবনগুলোকে যদি আমরা মজবুত করতে না পারি, তবে হাজার কোটি টাকার যন্ত্রপাতি আর লাখো স্বেচ্ছাসেবক দিয়েও এই বিপুল প্রাণহানি ঠেকানো যাবে না।৩১ জুলাই ২০২৬
জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৩, তাপদাহে ব্যাহত কার্যক্রমজাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া শপিং মল ও বাড়িঘরের ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। তবে একের পর এক আফটারশক, তীব্র গরম এবং পানি-বিদ্যুতের সংকট উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।৩০ জুলাই ২০২৬
ভূমিকম্পের উদ্ধার সক্ষমতায় ৫৫৯৪ যন্ত্র, হবে টাস্কফোর্সভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি জোরদার করছে সরকার। এই লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।২৯ জুলাই ২০২৬
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩, ধ্বংসস্তূপে আটকা অনেকেজাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কুমামোতোর কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খবর রয়টার্সের।২৯ জুলাই ২০২৬