আগাছানাশক কি শুধু আগাছাই নাশ করছে? পৃথিবীর ৬০ ভাগেরও বেশি কৃষি জমি কীটনাশক দূষণের ঝুঁকিতে এবং ৩০ ভাগেরও বেশি জমি উচ্চ ঝুঁকিতে। এইসব কীটনাশক ব্যবহারের নীতিমালা থাকলেও অধিকাংশ কৃষক তা জানে না এবং মানে না। ২৭ আগস্ট ২০২৬
সর্বস্ব হারিয়ে ঢাকা, তীব্র গরমে ছাই পুঁজির চাকাআইআইইডি এবং ওকাপের যৌথ গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৪.৯ শতাংশ অনানুষ্ঠানিক খাত। রিকশাচালক, নির্মাণশ্রমিক, দিনমজুর বা পোশাক কারখানার এসব শ্রমিকের শারীরিক শ্রমই তাঁর জীবিকার একমাত্র পুঁজি। অথচ সেই শ্রমিকের দেহটাই এখন ধ্বংস হচ্ছে তীব্র গরমে।২৬ আগস্ট ২০২৬
এআইয়ের তৃষ্ণা: ভার্চুয়াল প্রযুক্তির পেছনে কত পানি খরচ হয়আজকাল এআই ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোনো প্রশ্নের উত্তর জানা, কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাওয়া থেকে শুরু করে ছবি-ভিডিও তৈরি বা কোডিং— সবই করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সাধারণ মানুষ এর কোনো কারখানা দেখে না। তাই এআইকে অনেকটাই ‘অদৃশ্য’ প্রযুক্তি মনে হয়। এআই মোটেও অদৃশ্য নয়।২৫ আগস্ট ২০২৬
পিরিয়ড পেছাতে পিল, অপরিচ্ছন্নতায় ইনফেকশন, কতটা বিপদে উপকূলের নারীরানাজমা আক্তারের (ছদ্ম নাম) সকাল শুরু হয় পানির খোঁজে। একটু নিরাপদ ও কম লবণাক্ত পানির আশায় তাঁকে হাঁটতে হয় অনেকটা দূর। সেখান থেকে ফিরতে ফিরতে সূর্য চড়ে বসে মাথার ওপর। তারপর রান্না, সন্তান, সংসার, কখনো মাঠের কাজ। কিন্তু প্রতিদিনের এই চেনা লড়াইয়ের আড়ালে ঢাকা পড়ে যায় আরেক সংগ্রাম—‘প্রজনন স্বাস্থ্য’। স২৪ আগস্ট ২০২৬
সৈকতের বালিয়াড়িতে চার লেন সড়ক, ক্ষোভ পরিবেশবাদীদেরকক্সবাজার সমুদ্রসৈকতের ‘নো ডেভেলপমেন্ট জোনের’ বালিয়াড়িতে চার লেনের সড়ক নির্মাণ করা হচ্ছে। পরিবেশ ছাড়পত্র ছাড়াই এই প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।২৪ আগস্ট ২০২৬
অধ্যাপক জামাল উদ্দিন রুনুর সাক্ষাৎকারপ্লাস্টিক দূষণ মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জরুরি জনস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের প্রভাব ভয়াবহ। পরিবেশ ও খাদ্যে প্লাস্টিক প্রবেশের ফলে ক্যানসারসহ নানা জটিল রোগ বাড়ছে। স্বাস্থ্য খাতে রোগীর সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে। অন্যদিকে এর প্রভাবে মানুষের গড় আয়ু বা লাইফটাইম এক্সপেকটেন্সি উল্লেখযোগ্য হারে কমে যাবে। ২৪ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে শিকারির হাত থেকে ১১টি টিয়া অবমুক্তচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া উদ্ধারের পর অবমুক্ত করেছে প্রশাসন। এছাড়া পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।২০ আগস্ট ২০২৬
সনদনির্ভর সবুজ কারখানা ‘মৃত্যুফাঁদ’ শ্রমিকেরসরকারি পরিদর্শক খোলা চোখে নিরাপত্তা ত্রুটি পান। এরপর সংশোধনে একাধিক নোটিশ দেন। তাতে গা করেননি মালিকপক্ষ। পরে জুলাইয়ে শ্রম আদালতে মামলা করেন। মামলার এক মাসের মাথায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ৯ শ্রমিক।১৮ আগস্ট ২০২৬
পুনর্ব্যবহারযোগ্য কাগজ-কলম ব্যবহারের তাগিদ এনবিআরেরসরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।১২ আগস্ট ২০২৬
কালো ধোঁয়া ছড়ানো ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলারাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী ৯১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত জুলাই মাসে চালানো বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।১১ আগস্ট ২০২৬
দূষণের শীর্ষস্থান থেকে দ্বিতীয়তে বাংলাদেশ, পরিবেশগত অবক্ষয়, উন্নয়ন ও নীতি সংস্কারটানা চার বছর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ থাকার পর ২০২৩ সালেও ৭৭ দশমিক ৯ মাইক্রোগ্রাম ঘনমাত্রা নিয়ে দূষণের শীর্ষেই ছিল বাংলাদেশ। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রশাসনিক রদবদল, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কঠোর নীতি প্রয়োগের পর সেই দূষণমাত্রা কমে ৬৬ দশমিক ১ মাইক্রোগ্রামে নেমে এসেছে।০৬ আগস্ট ২০২৬