তিস্তার পানি বিপৎসীমার নিচে, আরও কমার সম্ভাবনানীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমার চেয়ে ৫ সেন্টিমিটার কম। এর আগে সোমবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।১৪ জুলাই ২০২৬
তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কাউজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।১৩ জুলাই ২০২৬
নীলফামারীতে ট্রাক চাপায় ভ্যানচালকসহ একই পরিবারের চারজন নিহতনীলফামারীর ডোমারে ট্রাক চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নদীয়াপাড়ার প্রদীপ বর্মনের স্ত্রী, দুই সন্তান ও ভাই।১২ জুলাই ২০২৬
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খোলানীলফামারীর ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির ঢলে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে বিপৎসীমা অতিক্রম করে। পানির চাপ কমাতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।০৯ জুলাই ২০২৬
নীলফামারীতে খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিকের মৃত্যুনীলফামারীর কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের কাজের ঠিকাদারের অধীনে তারা দিন মজুর হিসেবে কাজ করছিলেন।০৫ জুলাই ২০২৬
তিস্তার পানি বিপৎসীমার নিচে, লালমনিরহাটে ভোগান্তি কমেনিনীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। উজান থেকে আসা ঢলে লালমনিরহাটে অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।২৯ জুন ২০২৬
তিস্তায় বিপৎসীমার ৭ সেমি ওপরে পানি, প্লাবিত নিম্নাঞ্চলউজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী জেলার নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিচু এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।২৮ জুন ২০২৬
৪৫ লাখ টাকার সড়ক, ঘষা দিলেই উঠছে কার্পেটিংনীলফামারীতে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কে কার্পেটিং ঢালাইয়ের ৭ দিনের মাথায় উঠতে শুরু করেছে কার্পেটিং। জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।১২ জুন ২০২৬
মামলা না নেওয়ায় লাশ নিয়ে থানা ঘেরাও জনতারহত্যা মামলা করতে গেলে থানা নেয়নি। তারা প্রতিপক্ষের সঙ্গে আপস-মীমাংসার জন্য চাপ দেয়– এমন অভিযোগ তুলে আফাজের লাশ নিয়ে সোমবার (৮ জুন) শহরে বিক্ষোভ করেন স্বজন ও স্থানীয়রা।০৮ জুন ২০২৬
‘কাঁচামাল সংকটে’ উত্তরা ইপিজেডের এক কোম্পানিতে ‘লে অফ’ ঘোষণানীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৩০ এপ্রিল ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।১১ এপ্রিল ২০২৬