স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ওই যুবকের নাম এরফান আলী (১৮)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের বাসিন্দা মঈন খানের ছেলে।
কালী মন্দিরের সভাপতি পঙ্কজ কুমার জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে গ্রামের নারীরা পূজা করতে যান। এ সময় তাঁরা মন্দিরের ভেতরে এরফান নামের ওই যুবককে প্রতীমা ভাঙচুর করতে দেখে চিৎকার করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা মন্দিরে গিয়ে এরফানকে আটক করে।
অবশ্য এরফান আলীর বাবা মঈন খানের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর ছেলে মানসিক সমস্যায় ভুগছে। তাঁর এ সমস্যার সমাধানে কবিরাজি চিকিৎসা চলছে।
সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান বলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, চারটি প্রতিমা ভাঙ্গা। তবে ওই যুবকের কথাবার্তা অসংলগ্ন ছিল বলে জানান তিনি। এসময় ওই যুবক পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করছিলেন এবং বলছিলেন, পাশের দুর্গা মণ্ডপের প্রতীমাও ভাঙচুর করবেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক আহসান হাবীব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৪ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে