নির্বাচনকালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা হাসানতথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের সময়ে প্রোপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিকৃত ন্যারেটিভের সঙ্গে বাকস্বাধীনতাকে মেলানোর সুযোগ নেই: রিজওয়ানা হাসানবাকস্বাধীনতার নামে যা খুশি বলার অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘মানুষের সত্য ও বস্তুনিষ্ঠ কথা বলার অধিকার আছে। বিকৃত ন্যারেটিভ তৈরির সঙ্গে বাকস্বাধীনতাকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই।’
হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো চ্যালেঞ্জ হবে: তথ্য সচিববিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের হ্যাঁ ও না ভোটের বিষয়টি সহজভাবে বোঝাতে হবে। কারণ, এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।
বিচারকদের ছবি ব্যবহার ও কটূক্তি প্রচার বন্ধের নির্দেশ, সেনা কর্মকর্তাদের শুনানি ৩ ও ৭ ডিসেম্বরসামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ব্যবহার এবং তাঁদের নিয়ে অপমানজনক মন্তব্য প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
‘ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি’ প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেলের কার্যক্রম শুরু‘ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব’ প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে ডিজিটাল রূপান্তর সম্ভব নয়: ফয়েজ আহমদ তৈয়্যবতথ্যপ্রযুক্তিখাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য সরকারের ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) প্রকল্পে একটি বিশেষ আইসিটিসি সেল খোলা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জুলাইযোদ্ধারা মিডিয়ায় যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য উপদেষ্টাতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে, কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন: মাহফুজ আলমদেশে বিভিন্ন গোষ্ঠী সংঘাতের জন্য মুখিয়ে আছে। অল্প কয়েক মাসের মধ্যেই এটি দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্তের পথেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ শেষে এখন সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।
তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করেছেন।
গুজব-ডিপফেক রুখতে তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হতে হবে: তথ্যসচিবজাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যবডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।