স্ট্রিম ডেস্ক

জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ‘আপসহীন ঢাল’ হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আজ রোববার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবা ফারজানা বলেন, ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে। বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে।’
মাহবুবা ফারজানা আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।
সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর।’ এ লক্ষ্য বাস্তবায়নে মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
তিন মাসব্যাপী এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে