স্ট্রিম প্রতিবেদক

গণভোট নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ হবে। এক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর।
আগামী বছর ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন বিষয়ে গণভোটের আয়োজন করেছে সরকার। সাধারণত গণভোটে একটি প্রশ্ন থাকলেও এবার থাকবে তিনটি। তবে হ্যাঁ অথবা না একবারই দিতে হবে। সংশ্লিষ্টরা প্রথম থেকেই বলছেন, এটি বেশ জটিল।
এ নিয়ে সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের হ্যাঁ ও না ভোটের বিষয়টি সহজভাবে বোঝাতে হবে। কারণ, এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে। তাদেরকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার বিষয়ে আগ্রহী করে তুলতে হবে।
গুজব ও অপতথ্য দূর করতে তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে জানিয়ে মাহবুবা ফারজানা বলেন, এজন্য কর্মকর্তাদের নির্বাচনী আইন ও নিয়মকানুন সম্পর্কে জানতে হবে।
তিনি জানান, এবার নির্বাচন কমিশনের সঙ্গে মিলে প্রচারের কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০ জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে