স্ট্রিম প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ব্যবহার এবং তাঁদের নিয়ে অপমানজনক মন্তব্য প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বিচারকদের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দেন।
আদেশে বলা হয়, বিচারিক কার্যক্রম চলাকালীন বা এর বাইরে বিচারকদের ছবি যত্রতত্র ব্যবহার এবং তাঁদের উদ্দেশ করে কুরুচিপূর্ণ বা অপমানজনক মন্তব্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে এ ধরনের কনটেন্ট মনিটরিং এবং অপসারণে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে, গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে একটি মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ ডিসেম্বর এবং অন্যটির শুনানি হবে ৭ ডিসেম্বর।
আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা নিরাপত্তা ও আদালতের সুবিধার্থে পরবর্তী ধার্য তারিখগুলোতে আসামিদের সশরীরে হাজির না করে ভার্চ্যুয়ালি যুক্ত রাখার আবেদন জানান। আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘর-এ বিরোধী মতাদর্শের মানুষদের আটকে রেখে গুম ও নির্যাতনের অভিযোগে এই মামলা দুটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে