ভারতকে দেওয়া ট্রানজিটের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে রিটআওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের করা ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ কী কী চুক্তি হয়েছে, এ সংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে।
আপিল শুনানিতে শিশির মনির‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রক্রিয়া অবৈধ ছিল’আইনজীবী শিশির মনির বলেন, এতদিন পরে এসে আজও সবাই মনে করছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করলেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে, তা ছিল পূর্বপরিকল্পিত নকশার আলোকে।
‘তত্ত্বাবধায়ক সরকারের রায় দিতে গিয়ে আপিল বিভাগ নির্বাহী বিভাগের কাজও করেছে’আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, আদালতের রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলেও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি মুলতবিপ্রায় ১ দশক আগে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় আপিল শুনানি চার সপ্তাহ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি চলছেতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে উদ্ভূত আপিল শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে এই আপিল শুনানি শুরু করেন আইনজীবী শরীফ ভূইয়া।
আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবরমৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত আসামিকে কনডেমড সেলে রাখার বৈধতা নিয়ে ২০২১ সালে রিটটি হয়। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি রিটটি করেন।
বুলবুলের চিঠি বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, বিসিবি নির্বাচনে বাধা নেইবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সে বিষয়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রয়েছে।
বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবেন সেই ১৫ ক্লাবের কাউন্সিলররাবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারছেন বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবেন না সেই ১৫ ক্লাবের কাউন্সিলররাআসন্ন বিসিবি নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি নির্বাচন কমিশন।
বরিশালে হরিজন পল্লীতে উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থা জারিবরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীতে উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বাগেরহাট-১ সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রুল জারিবাগেরহাট-১ সংসদীয় আসন থেকে ফকিরহাট এলাকাকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী অন্য আসনের সাথে সংযুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিসিবি নির্বাচনে সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিতবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিতের আবেদনগত ৯ সেপ্টেম্বর এই মামলায় ডিসি সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সাংবাদিকের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।
ভাঙ্গার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুলফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছে হাইকোর্ট।
পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিতজানা গেছে, ২০১৮ সালে ইউএনও অফিসে কর্মরত ২৮ জন গাড়ি চালকের চাকরি স্থায়ী করার নির্দেশ দেয় হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। তিন বছরেও এ রায় বাস্তবায়নের পদক্ষেপ না নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পরিবহন পুল।
সুপ্রিম কোর্ট ‘হেল্পলাইনের’ এক বছরে, সেবা পেলেন কতজনগতবছর সেপ্টেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হেল্পলাইন নম্বর চালু করা হয়। গত একবছরে এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী। সোমবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিতজাকসুর ভিপি পদে প্রার্থিতা ফিরে পেলেন না অমর্ত্য রায়আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, সবকিছুর একটা সময় থাকে। প্রার্থী হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতা যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচনের অল্প কদিন আগে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।