স্ট্রিম প্রতিবেদক

বাগেরহাট-১ সংসদীয় আসন থেকে ফকিরহাট এলাকাকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী অন্য আসনের সাথে সংযুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ফকিরহাটকে কেন আগের আসনে ফিরিয়ে আনা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব ও বাগেরহাটের জেলা প্রশাসককে (ডিসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম ওয়াহিদুজ্জামান দিপু ও নকীব সাইফুল ইসলাম।
আইনজীবী এম ওয়াহিদুজ্জামান দিপু জানান, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে বাগেরহাট-১ সংসদীয় আসনটি গঠিত। এই আসনটি স্বাধীনতার পর থেকে ২০২৪-এর নির্বাচন পর্যন্ত এভাবেই ছিল। সম্প্রতি নির্বাচন কমিশন কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন আসন বণ্টন আইন ২০২১-এর ৬ (৩, ৪) উপধারার ক্ষমতার কোনো রূপ ব্যবহার না করে সম্পূর্ণ বেআইনিভাবে বাগেরহাট-১ আসন থেকে ফকিরহাট অঞ্চলকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী অন্য একটি আসনের সাথে সংযুক্ত করে দিয়েছে।
এম ওয়াহিদুজ্জামান দিপু আরও জানান, একই সময়ে ভৌগোলিকভাবে সরাসরি বাগেরহাট সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও সদর উপজেলাকে মোল্লাহাট, চিতলমারী নির্বাচনী এলাকার সাথে সংযুক্ত করেছে। এই সংযুক্তি বেআইনি দাবি করে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে