পুলিশ একাডেমিতে নেই ডিআইজি এহসানউল্লাহ, গুঞ্জন ‘পালিয়ে গেছেন’এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে।
রাবি আইন অনুষদে ভর্তিতে বসতে হবে লিখিত পরীক্ষায়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত অংশে উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।
৪০ বছরের ভিটা থেকে উচ্ছেদের পর বাঁশঝাড়ে রাত কাটাচ্ছে পাঁচ কোল পরিবারউচ্ছেদের শিকার পরিবারগুলো একজন রুমালী হাসদা বলছেন, একতরফা রায়ে তাদের উচ্ছেদ করেছেন আদালত। উচ্ছেদের জন্য তাদের কোনো নোটিশও দেওয়া হয়নি। বাড়ির জিনিসপত্র কিছুই সরানো যায়নি। রান্না করা খাবারও বের করতে পারেননি। সবই মাটির দেয়ালের নিচে চাপা পড়ে নষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদিন ধরে তারা খাওয়া-দাওয়া ভুলে গেছেন
রাসিকে ঢুকতেই পারছেন না কর্মকর্তারা, বেতন বৃদ্ধির আন্দোলনে শ্রমিক-কর্মচারীরারাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেন তাঁরা। আজ বুধবার সকাল থেকে সারা দিন প্রধান ফটক অবরোধের কারণে কার্যালয়েই ঢুকতে পারেননি শীর্ষ কর্মকর্তারা। ইতি
পদ্মা পাড়ে ‘গ্যাসের’ অর্ধশত বুদ্বুদ, আগুন জ্বেলে দেখছে লোকজনরাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদ্বুদ দিয়ে বের হচ্ছে ‘গ্যাস’। এর মধ্যে বেশির ভাগ বুদ্বুদই হচ্ছে পানির ভেতর। নদীর পাড়ে হওয়া বুদ্বুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই বালুতের ওপর আগুন জ্বলছে। গ্যাসের কারণেই এমনটা হচ্ছে কি না, তা জানার জন্য বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হব
রাবিতে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প পাসরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে সিন্ডিকেট।
ভিডিও ভাইরালরাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণী আটকরাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি গ্রাম থেকে সোমবার রাতে শেখ মিফতা ফাইজাকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র গাজিউর রহমান।
ক্লিন সিটি রাজশাহীতে এখন বিষের বাতাসযে রাজশাহী একসময় বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল, সেই শহরই আজ বায়ুদূষণের শীর্ষে। রাজশাহীর বাতাস এখন বিষাক্ত, মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক ভয়াবহ সংকেত। তবে কি আমরা হারিয়ে ফেলেছি সেই পুরোনো পরিচ্ছন্ন রাজশাহীকে?
শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে ‘কটূক্তি’র অভিযোগ, মধ্যরাতে রাবিতে বিক্ষোভরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নির্বাচিত নারী প্রতিনিধিদের হিজাব পরা একটি ছবি নিয়ে এক শিক্ষকের পোস্ট ঘিরে উত্তাল হয়েছে ক্যাম্পাস। এ পোস্ট ‘পর্দার অবমাননা’ অ্যাখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ওই শিক্ষককে বহিষ্কারের দাবিও জানান তারা।
রাজশাহীতে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তাররাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ক্লিনিকে ডেকে নার্সকে ধর্ষণ করেন চিকিৎসক আহসান হাবিব। ভুক্তভোগী নার্স মামলা করার পর রবিবার আসামি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে: খাদ্য উপদেষ্টাপ্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছে। এ সময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুদ অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা
রাবির সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থীর প্রাণহানি, প্রশাসনের গাফিলতির অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য রামেকে বিশেষায়িত ওয়ার্ডদেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। সাপে কাটায় মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
রাজশাহীতে ওয়াসার পাম্প ঘরে বৈদ্যুতিক তার চুরির হিড়িকরাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পাম্প ঘরগুলোতে বৈদ্যুতিক তার চুরির হিড়িক পড়েছে। একের পর এক পাম্প ঘরে চুরির ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় পানির সরবরাহ ব্যাহত হচ্ছে।
ইউএনওর সুপারিশে দুর্ঘটনায় হতাহতদের অনুদান দেয় বিআরটিএ, জানেন না নিজেইবিআরটিএর ট্রাস্টি বোর্ড থেকে ২০২৩ সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হয়। এজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত-নিহতদের তথ্য জেলা প্রশাসককে পাঠাবেন। তারপর ট্রাস্টি বোর্ডে যাবে। নিহতদের ক্ষেত্রে দেওয়া হয় ৫ লাখ টাকা। আর আহত বিবেচনায় দেওয়া হয় ১ থেকে ৩ লাখ টাকা।
আইকিউএয়ার-এর প্রতিবেদন৯ বছরে নির্মল শহর থেকে সব চেয়ে দূষিত বাতাস রাজশাহীসুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার রাজশাহীর বাতাস ছিল দেশের আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে দূষিত। অথচ ৯ বছর আগে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোর জন্য বিশ্বসেরার খেতাব পেয়েছিল এই শহর।
ভিডিও ভাইরালতানোরে শিক্ষককে মারধরের পর কোচিং সেন্টার বন্ধ করলেন কয়েকজনতানোরে কোচিং সেন্টারের গিয়ে শিক্ষককে চড়-থাপ্পড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধর করা ওই যুবকেরা আগে আওয়ামী যুবলীগ করলেও বর্তমানে যুবদলের নেতা পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।