আপ বাংলাদেশ রাজনীতির গুণগত সংস্কার চায়: জুনায়েদইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) দেশের রাজনীতিতে গুণগত সংস্কার আনতে চায় বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের ক্ষমতায়নের রাজনীতি করতে চাই।
বিএনপির ৩১ দফা যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয়: ড. মুজিবুর রহমান হাওলাদারবাংলাদেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফা যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ‘এসব দফার নানাবিধ গুরুত্ব রয়েছে। সুতরাং দফাগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়।’
প্রার্থীদের আগ্রহে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ‘এখনো চলছে’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অনানুষ্ঠানিকভাবে তা এখনো অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দলটির মোট ১ হাজার ৫৪০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
কথার ফুলঝুরি নয়, রাষ্ট্র ও সমাজ গঠনে চাই ‘কাজের মানুষ’আমাদের সমাজ ও রাজনীতিতে কথার ফুলঝুরি থাকলেও প্রকৃত ‘কাজের মানুষ’-এর অভাব প্রকট। অথচ সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে বাগাড়ম্বর নয়, প্রয়োজন দক্ষতা, সততা ও কঠোর পরিশ্রম। এই নিবন্ধে কথার বৃত্ত ভেঙে দক্ষতা ও দায়বদ্ধতার সমন্বয়ে রাষ্ট্র ও সমাজ গঠনের অপরিহার্যতা তুলে ধরা হয়েছে।
আমি চোখের পানি ছাড়লে লুলা হয়ে যাবা: শাহজাহান চৌধুরীআবার আলোচনায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মন্তব্য। সামাজিকমাধ্যমে তাঁর অন্তত দুটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এর একটিতে সমালোচকদের হুঁশিয়ারি করে আঞ্চলিক ভাষায় তাঁকে বলতে শোনা যায়, ‘চুদুর-বুদুর নো গোরিও, লুলা ওইও যাইবা।
ক্ষমতায় থেকে যদি রিস্ক না নেন, তাহলে ক্ষমতায় আছেন কেন‘ক্ষমতায় থেকে যদি কোন রিস্ক নেয়ার সাহস না থাকে, তাহলে ক্ষমতায় থাকার প্রয়োজন কী?’ রাজনৈতিক বিশ্লেষণ, সাম্প্রতিক পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা ইত্যাদি নিয়ে ঢাকা স্ট্রিমে আলোচনা করেছেন গানের দল সমগীতের শিল্পী ও সংগঠক অমল আকাশ।
এনসিপিসহ চার দলের নির্বাচনী জোট ঘোষণা স্থগিতজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে চারটি রাজনৈতিক দল ও প্লাটফর্মের নির্বাচনী জোট ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এতে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ছিল আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস, বাংলাদেশের (আপ বাংলাদেশ)।
নির্বাচনের পথে বাংলাদেশ: সংশয়, সম্ভাবনা ও প্রস্তুতির সমীকরণজুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ভোট গ্রহণের দিন-তারিখ নিয়ে জনমনে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সংস্কার ও প্রস্তুতির ঘাটতি ভাবাচ্ছে অনেককে।
বাউল আবুল সরকারের গ্রেপ্তার এবং ব্লাসফেমি আইন নিয়ে জরুরি কয়েকটি প্রশ্নমানিকগঞ্জে বাউল আবুল সরকারের গ্রেপ্তার এবং ব্লাসফেমি আইনের দাবির নেপথ্য রাজনীতি নিয়ে আজকের আলোচনা। ‘ব্লাসফেমি’ ধারণার ঐতিহাসিক উৎস কী। পাকিস্তান থেকে বাংলাদেশে স্বৈরাচার ও রাজনৈতিক দলগুলো কীভাবে ধর্ম আইনকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তার বিশ্লেষণ দেখুন এই ভিডিওতে।
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোকরাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনগণের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্যজনগণের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
গোলটেবিল: বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষাঢাকার গবেষণা ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (daira)-এর আয়োজনে সোমবার ২৪ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত হয়েছে নীতিবিষয়ক গোলটেবিল আলোচনা। যার শিরোনাম ছিল ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও
রাজনৈতিক দলগুলো ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে: বদিউল আলম মজুমদারবড় রাজনৈতিক দলগুলো নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আসন্ন জাতীয় নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, তা প্রার্থীর আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলেও অভিমত দিয়েছেন তিনি।
রাজনৈতিক পুঁজির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে অর্থ, পেশীশক্তি ও ধর্ম: ড. ইফতেখারুজ্জামানঅর্থ, পেশিশক্তি ও ধর্মকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পুঁজির প্রধান তিনটি ভিত্তি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
নির্বাচন ঘিরে নাগরিক শঙ্কা দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্যআগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে যে শঙ্কা ও নিরাপত্তাহীনতা কাজ করছে, তা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বাংলাদেশ জাসদেরচট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির নেতারা অভিযোগ করেছেন, শাহজাহান চৌধুরীর বক্তব্য দেশের সংবিধান, সার্বভৌমত্ব ও নির্বাচনব্যবস্থার প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জ।
বাংলাদেশে জোট গঠনের রাজনীতি, ইতিহাস কী বলেবাংলাদেশের রাজনীতির দিকে তাকালে একটা ব্যাপার স্পষ্ট, এখানে একক শক্তিতে পথচলা প্রায় অসম্ভব। ক্ষমতার মঞ্চে টিকে থাকতে হলে কিংবা নির্বাচনে জিততে হলে, এমনকি রাজপথেও সঙ্গী প্রয়োজন। এই সঙ্গী খোঁজার প্রক্রিয়া হলো জোটের রাজনীতি।