ছায়ানট ভবনে হামলা, ভাঙচুরইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ছায়ানট ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুরগতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির একটি আনন্দ মিছিল থেকে যাওয়া লোকজন উপজেলার কামালপুর গ্রামে আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা করে। এ সময় বাড়িটিতে তাঁর কোনো স্বজন উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতাআওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে, ৫ আগস্ট স্তম্ভটি ভাঙচুর করা হয়।
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুরের বোয়ালমারী সদর। এতে অন্তত ১৫ জন আহত হন। ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় একটি শপিং কমপ্লেক্সে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাজার ভাঙচুর ও উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনমাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, মামলা করতে চাইছেন না ভুক্তভোগীরাকুষ্টিয়ার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করতে চাইছেন না মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির কেউ। মিরপুর থানার ওসি বলছেন, অজ্ঞাতনামা আসামি করে মামলা করা যায় জানানোর পরও তারা মামলা করতে রাজি হচ্ছেন না।
থামছে না মাজারে হামলা, নিরাপত্তাহীনতায় পীর-আশেকানরারাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
নুরাল পাগলার দরবার কাণ্ডে গ্রেপ্তার ১৪প্রশাসনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না: অতিরিক্ত ডিআইজিনুরাল পাগলার দরবারের হামলার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীতে মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, দাঁড়িয়ে ছিলেন ওসিরাজশাহীতে পবায় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই মাইকে স্লোগান দিয়ে এক ‘পীরের’ খানকা শরিফ ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ লোকজন’।
জাতীয় পার্টির কার্যালয়ে আবার ভাঙচুর, আগুনরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নোয়াখালীতে অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরভ্রাম্যমাণ আদালতের অভিযানে নোয়াখালী জিলা স্কুলের সামনের সড়কের পাশে অবৈধভাবে রাখা গাড়ি ডাম্পিং করায় হামলা চালায় গাড়ির মালিক ও চালকরা। পরে খবর পেয়ে ঘটনা স্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের একাধিক দল।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ারাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গণঅধিকার পরিষদের নেতা ফারুক ও রাশেদ খাঁনের গতকাল শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই একদল লোক জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা চালান।
কক্সবাজারে এনসিপির গাড়িবহর আটকাল বিএনপি, চকরিয়ায় মঞ্চ ভাঙচুরজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। তারা এনসিপির গাড়িবহরের পথরোধ এবং পথসভার মঞ্চ ভাঙচুর করেছেন।
বালিয়াডাঙ্গী বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বমির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুরমির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।