ঢাবির দুই সহকারী প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীর ব্যক্তিগত ফোন পরীক্ষার অভিযোগ, তদন্তে কমিটিঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হয়রানি ও তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশির অভিযোগ উঠেছে। গত শনিবার (২৫ অক্টোবর) আনুমানিক রাত ৭টা ৪০ মিনিটের দিকে শাহবাগ চেকপোস্টে প্রবেশের সময় ঘটা এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগটি সামনে এসেছে।
আমাদের তিলে তিলে না মাইরা একবারে মাইরা ফালান— উচ্ছেদের পর দোকানদারদের বক্তব্যঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় ডাকসু নেতৃবৃন্দ। এই ঘটনার প্রতিক্রিয়ায় ঢাবি এলাকার হকাররা মিছিল বের করে এবং পরে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের অভিযোগ, জীবিকার শেষ আশ্রয়টুকুও কেড়ে নেওয়া হচ্ছে।
সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবনে কঠোর বিধিনিষেধ, জরিমানার বিধানঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে হল প্রশাসন।
শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর এঙ্গেজমেন্ট জরুরি: সামান্তা শারমিনজনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম এঙ্গেজমেন্ট থাকা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক বক্তৃতামালায় তিনি এ মন্তব্য করেন।
ঢাবিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বিতর্ক, মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের শোকজের দাবিঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভাসমান দোকান ও ভবঘুরে মানুষ উচ্ছেদ অভিযানের সময় দোকানদার ও ভবঘুরে মানুষের ওপর শারীরিক হামলার অভিযোগে শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, এক ইউনিটে ফি বেড়েছেবিজ্ঞপ্তি অনুযায়ী এবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের জন্য ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা আবেদন ফি ধরা হয়েছে। তবে আইবিএ ইনস্টিটিউটের আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ইউনিটে ১ হাজার ৫০ টাকাই রাখা হয়েছে।
ঢাবিতে ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা ২৮ নভেম্বর থেকেঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর থেকে।
চারুকলা ও গেন্ডারিয়াতে বাধা: শরৎ উৎসব নিয়ে কী ঘটেছেপ্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় তা স্থগিত করা হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬দেশের শীর্ষ পাঁচে জাহাঙ্গীরনগর, এগিয়ে গবেষণায়, শিক্ষায় পিছিয়েএলসেভিয়ার জার্নালের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশন।
লেখক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেইএমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডাকসুর উদ্যোগে আবরার ফাহাদ স্মরণ, আমন্ত্রিত অতিথি নিয়ে ‘বিতর্ক’ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আজ মঙ্গলবার শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার ও চিত্রপ্রদর্শনী হয়েছে। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহিদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়পরিবার থেকে দূরে, হলেই দুর্গাপূজা উদযাপন করবেন অনেক শিক্ষার্থীশুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বছরের এই সময়টায় সবাই সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটান। তবে এর মধ্যেও কয়েকজন ব্যতিক্রম আছেন। এ সময়টায় তাঁরা পরিবারের সঙ্গে থাকেন না—কেউ বাধ্য হয়ে, আবার কেউ স্বেচ্ছায়।
মল চত্বরে রাতে নারী শিক্ষার্থীদের বসতে বাধা, প্রশাসন বলছে ‘ভুল বোঝাবুঝি’ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় রাতের বেলায় নারী শিক্ষার্থীদের ঢুকতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা বাধা প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে, ‘এটি ভুল বোঝাবুঝি’।
আমির হামজার ব্যাপারে যে ব্যবস্থা নিল জামায়াতঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় আসা জনপ্রিয় বক্তা আমির হামজার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা না নিলেও তাঁকে সতর্ক করেছে জামায়াতে ইসলাম।
ঢাবিতে 'মাদকাসক্ত' ও 'বহিরাগত' উচ্ছেদ অভিযান, আটক ১শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকাসক্ত, ভবঘুরে ও পাগলমুক্ত করার জন্য একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ডাকসু নির্বাচনে নজিরবিহীন জালিয়াতির অভিযোগ সাদা দলেরবিবৃতিতে বলা হয়, ওই প্রতিবেদনে ডাকসু নির্বাচনে কারচুপির যে চিত্র উঠে এসেছে, তা খতিয়ে দেখা জরুরি। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ ও গৌরবময় ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করেছে।
ডাকসুর ব্যালট বিতর্ক: একেক সময়ে একেক কথা প্রশাসনেরডাকসুতে ছাত্রদল মনোনীত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান এ বিষয়ে স্ট্রিমকে জানান, ব্যালটের বিষয়ে তাঁদের জানানো অভিযোগ যে সত্য, সেটি প্রমাণিত হয়েছে। তাঁর অভিযোগ, নীলক্ষেতে যে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানো হচ্ছে, সেটি ইসলামী ছাত্রশিবির নেতারা জানতেন।