স্থায়ী পুনর্বাসন ও সামাজিক স্বীকৃতি চান উর্দুভাষীরারাজধানীর ক্যাম্পগুলোতে বসবাসরত হাজারো উর্দুভাষী মানুষ ভোটকেন্দ্রে এসেছেন। তাঁদের দাবি—স্থায়ী পুনর্বাসন, মাদক নির্মূল এবং সামাজিক মর্যাদার পূর্ণ স্বীকৃতি।
বিএনপি জোটের প্রার্থীকে ৩৮ হাজার ভোটে হারালেন রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারি হিসাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলা
বিজয়ী হলেও আনন্দ মিছিল করবে না বিএনপিবেসরকারি হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে এগিয়ে থাকলেও কোনো ধরনের আনন্দ মিছিল বা বিজয়সভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
দায়িত্ব বেড়ে গেল: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি এগিয়ে থাকায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের এই রায় তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
টাঙ্গাইলে দুটি আসনে বিজয়ী দুই ভাইত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আপন দুই ভাই। তাঁরা হলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তাঁর ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কিছু আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা হচ্ছে: এনসিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছু আসনে ফলাফল পরিবর্তনের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শীর্ষ নেতাদের হারাতে পরিকল্পিতভাবে এই কারসাজি করা হচ্ছে বলে দাবি করেছে দলটি।
নির্বাচন সফলে শোকরানা দোয়ার আহ্বান সরকারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশের সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
কিশোরগঞ্জের পাঁচটিতে বিএনপি, বাকি একটিতে ‘বিদ্রোহী’ জয়ীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি আসনটিতে বিএনপির প্রার্থী হারলেও জয় পেয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা দলটিরই ‘বিদ্রোহী’ প্রার্থী।
১০০ আসনের ফল: বিএনপি ৬২, জামায়াত ৩১ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৩১টিতে জয় পেয়েছে।
জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন সাকিব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নির্বাচিত হয়েছেন বিএনপি জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ৫৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
সংসদ নির্বাচনে বড় জয়ের পথে বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৫৫ আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ২৯টি আসনে বিজয়ী হয়েছে।
নাটোরে বিএনপির চারে চারনাটোরের ৪টি সংসদীয় আসনের সব কটিতেই ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে।
দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে বিএনপি: মাহদী আমিনপ্রতিপক্ষ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করলেও দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা অপরাধে লিপ্ত ছিল।
ঢাকা-২০: বিজয়ী বিএনপির তমিজ উদ্দিনঢাকা-২০ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন। বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিদকে ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে জয় বিএনপি প্রার্থীরবেসরকারি ফলাফলে যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
৭৭৪ ভোটে জিতলেন জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানচার দশক পর মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান।
ঝিনাইদহের ৪ আসনের ৩টিতে জামায়াতের জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।