নোয়াখালীর ৫টিতে ধানের শীষ, একটিতে এনসিপির জয়নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মমতাবিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাগুরার দুটি আসনে বিএনপির জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীর জয়নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন ইসির পরিচালক জনসংযোগ রুহুল আমিন মল্লিক।
তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাঁদের নিয়েই আমরা সরকার গঠন করব।”
ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে জামায়াতের অসন্তোষ, আসছে জোটের কর্মসূচিশান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকা-১১ আসনবেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলামঢাকা-১১ আসনে এনসিপি নেতা এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি পয়েছেন মোট ৯৮ হাজার ২০২ ভোট।
লবির কাছে হারলেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ফুলতলা-ডুমুরিয়া) বিএনপির প্রার্থী আলি আসগার লবির কাছে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, জামায়াত ৪৯ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে চলেছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ১৮৯ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১২৭ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে ৪৯টিতে বিজয়ী হয়েছে।
ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে ইসিতে মামুনুল হকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেন তিনি।
‘ফল কারসাজি’, আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতেরনির্বাচনের ফলাফল গণনায় অস্বাভাবিক বিলম্ব এবং ফল পরিবর্তনের অভিযোগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাত প্রায় ৪টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
গাজীপুরে পাঁচ আসনের চারটি বিএনপির, একটি জামায়াতেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনে বেসরকারি ফলে ১, ২, ৩ ও ৫ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধু গাজীপুর-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী।
মধ্যরাতে ইসিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে এ তৎপরতা বাড়তে দেখা গেছে।
জয়ে ১০০ আসন পার বিএনপির, জামায়াত ৪২ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৪টা পর্যন্ত ১৫২ আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপি এককভাবে ১০০ আসনে জয় পেয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামী এককভাবে এ পর্যন্ত ৪২টি আসনে বিজয়ী হয়েছে।
কুষ্টিয়ার ৪ আসনের জামায়াতের ৩, বিএনপির ১কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বেসরকারি ফলাফলে ৩টিতে জামায়াতে ইসলামী এবং ১টিতে বিএনপি জয়ী হয়েছে।