স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল চলাকালীন নির্বাচন কমিশনে (ইসি) হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে এ তৎপরতা বাড়তে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে ইসি ভবনের সামনে ফটকে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ব্যারিকেট তৈরি করছে। এ সময় প্রায় একশ সেনা সদস্য ও বিজিবির সদস্যদের উপস্থিত হতে দেখা গেছে। তাঁরা ইসির ফটকের সামনে দুপাশ ঘিরে অবস্থান নিচ্ছে। এ ছাড়া পুলিশ সদস্যদের তৎপরতা বাড়াতে দেখা গেছে।
জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আসনটির রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলীর দপ্তরে উপস্থিত হোন। সেখানেই তিনি অবস্থান করছেন বলে জানা গেছে।
তবে ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মো: ইউনূস আলী স্ট্রিমকে বলেন, 'তিনি আসছিলেন, কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন। প্রার্থীরা ফলাফল দেখতে কিংবা কিছু বলার থাকলে তা বলার জন্য আসেন। কিন্তু উনি কেনো আসছেন তা জানননি।'
এ ছাড়া ঢাকা-৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আসতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য স্ট্রিমকে বলেন, 'আমরা শুনতে পেয়েছি অনেক জায়গা থেকে বিভিন্ন প্রার্থী ইসিতে বিশৃঙ্খলা করতে পারেন। সে জন্য আমরা অবস্থান শুরু করেছি।'

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে