
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৯৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩৪ জন এবং ঢাকা জেলায় ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ ২৪২ জন এবং চট্টগ্রামে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ২১৮ জন।
.png)






