শিগগিরই দেশে শুরু হচ্ছে লিভার প্রতিস্থাপন: স্বাস্থ্য প্রতিমন্ত্রীচলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশেই টেকসইভাবে লিভার প্রতিস্থাপন কার্যক্রম চালু করা যাবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।০৬ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে। ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুবার্ষিকীতে স্মরণ•একটি টিনের ঘর, বারডেম ও ডা. মোহাম্মদ ইব্রাহিমএকসময় ডায়াবেটিসকে ধনী মানুষের রোগ বলেই মনে করা হতো। সাধারণ মানুষের কাছে এটি ছিল এমন এক অসুখ, যার চিকিৎসা নিয়ে খুব বেশি মানুষ সচেতন ছিল না। কিন্তু একজন চিকিৎসক তখনই বুঝেছিলেন এই রোগ একদিন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হবে। তিনি জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম। আজ ঢাকার শাহবাগে বারডেমের বিশাল ভবন ০৬ সেপ্টেম্বর ২০২৬
রংপুরে লোডশেডিংচলছে না হাসপাতালের প্যাথলজি, গরমে নাকাল রোগী রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭০২ জনে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপার০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে আহত কৃষক হাসপাতাল থেকে লাপাত্তাফেনী থেকে শরীরে ছররা গুলির ক্ষত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি এক রোগীর খোঁজ মিলছে না। তিনি নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন বলে জানিয়েছিলেন। হাসপাতালের নথি অনুযায়ী, ওই রোগীর নাম মোশাররফ (৪৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাক০৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুহাম ও রোগটির উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছেদেশে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আগস্টে তা আরও বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে হাম উপসর্গে আক্রান্ত রোগী, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা—তিন ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎমন্ত্রীর নিউমোনিয়া, হাসপাতালে থাকতে হবে কয়েক দিনশ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ধরে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ০২ সেপ্টেম্বর ২০২৬
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যুদেশে হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও বরিশাল বিভাগে দুইজনের মৃত্যু০১ সেপ্টেম্বর ২০২৬