নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীর জয়
স্ট্রিম সংবাদদাতানাটোর

নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারি ফলাফলে ঘোষণা করেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬২ হাজার ২৬৭ ও না ভোট ৭৮ হাজার ৬৩৭টি।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬টি ভোট। হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৩০০ ও না ভোট ৫৯ হাজার ২০৫টি।
নাটোর-৩ (সিংড়া) আসনের সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৫২ ভোট ও না ভোট ৪৯ হাজার ৫৫৭টি।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৬৬ ভোট ও না ভোট ৯৩ হাজার ২৩৯ ভোট।







